Friday, June 6, 2025

তারাদের কথা কী শুধুই মহাভারতের ধারাভাষ্য নাকি একটি Solo performance !

Gender নাকি sex ? এই দুটি শব্দের ছোঁয়াছুঁয়ি মেটাতে গিয়ে জবা শর্মার নির্দেশিত নাটকতারাদের কথাকোথাও হয়তো নিজেরই বাঁধা চোখে পট্টির ফাঁস খুঁজে না পেয়ে একটু দিক ভ্রষ্ট। নাটক শুরু হয় অন্তরঙ্গ পরিসরে সরাসরিই দর্শকের সাথে আলাপচারিতায়। তারপর নাটক জবা শর্মার একক অভিনয়ে ভর করে এগোতে থাকে। প্রথমে তিনি দৈনন্দিন যাপন থেকে উঠে আসা কিছু ঘটনাকে কেন্দ্র করে সরাসরি প্রশ্ন তোলেন কেন থার্ড জেন্ডারদের আলাদা বাথরুম থাকবে না? আর এখানেই ঘটে বিপর্যয়, অভিনেতা হিসেবে উনিও গুলিয়ে ফেলেন সেক্স এবং জেন্ডারে। উনি নাটকের ছত্রে ছত্রে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে বলে  গেলেও তার উৎস বলতে গিয়ে বলেনবাবা মায়ের গন্ডগোল

সেক্স হল জৈবিক, পুরুষ, মহিলা এবং ইন্টারসেক্স যার ক্রোমোজোম বিন্যাস যথাক্রমে, XY, XX এবং XXY কিন্তু জেন্ডার অনেক বেশি সমাজিক যার ইংরেজি তর্জমা সোশ্যালি ইমপোস্।

ট্রান্সজেন্ডাদের প্রাসঙ্গিকতা আঙুল দিয়ে দেখাতে গিয়ে জবা শর্মা কোথাও যেন  LGBTQ+ কম্যুনিটির অনেক ধারনার স্পষ্টতা এড়িয়ে গেলেন….

ট্রান্সজেন্ডার নিয়ে কথা হবে আর মহাভারত আসবে না এটা কি ভাবে সম্ভব! উনিও তাই মহাভারত পাড়া থেকে ঘুরে এলেন, উঠে এলো শিখণ্ডীর কথা। কিন্তু উনি বাকি সবার মতো দাড়ি গোঁফ আছে,একটু নরম গলা আর সাজতে ভালোবাসে মানেই যে হাততালি দেবে এখানেই আটকে থেকে গেলেন। তালি বৃত্তি হল একটা পেশা যাকে আমরা হিজড়া বলি, কিন্তু সব ট্রান্সজেন্ডার হিজড়া নন, পুরো নাটকের জবা শর্মা এই সুক্ষ্ম পার্থক্যের কথা কোথাও উল্লেখ করেন না।

যেহেতু উনি একক অভিনয় করেন, তাই নাটকে আলো বা আবহের ঘনঘটা দেখা যায় না, তবে একক অভিনয়ের ক্ষেত্রে সংলাপে যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সামান্য মনোযোগের অভাবে ততটাই ঝুলিয়ে দিতে পারে অধিক পরিমাণে কথা.. পুরো নাটকে অনর্গল সংলাপের আধিক্য আর তাকে সংলাপ রাখেনি বরং কথা নির্ভর করে তুলেছিল। নাটকের ওজন কমে যেতে থাকে ক্রমাগত এখানেই।

জবা শর্মা নাটকে নিজের ছেলে তারিণীর কথা দিয়ে নাটক সাজিয়েছেন, “তারাদের কথাএখানে ব্যক্তি থেকে সমষ্টির দিকে আগাল কিন্তু সমষ্টির বল কখন ফসকে গড়িয়ে মাস বা ভিড় হয়ে গেল উনি নিজেও হয়তো সেই সুতোটাই টান দিয়ে রাখতে পারলেন না, বলা ভাল টের পেলেন না!

এবার আসা যাক solo acting and performance নিয়ে সমালোচনায়, পারফরমেন্স অনেক বেশি ফিজিক্যাল, আলো আবহ কেন্দ্রীক কিন্তু সোলো আক্টিং এর ক্ষেত্রে সংলাপ বা স্বরের পরিবর্তন দিয়ে খালি চরিত্রের পৃথকীকরণে বেশি জোর দিতে গিয়ে ভীষ্ম, শিখণ্ডী, অম্বা অম্বিকা, অম্বালিকা  এদের চরিত্রের একে অপরের সঙ্গে যে দ্বন্দ্ব বা তাদের ইনার ক্রাইসিস উপেক্ষিত। তাই দিনের শেষে এটা একটা সোলো পারফরমেন্স হিসেবে আটকে থেকে যায়..

অন্তরঙ্গ স্পেসে ঘুরে ঘুরে অনেক কথা, কিছু ঘটনা প্রবাহের ক্রনোলজি আর কিছু আর্গুমেন্ট একটা সময় পর পারফরমেন্সটাকে একঘেঁয়ে করে তোলে, কারণ যে দর্শক মহাভারত জানবেন তিনি তো আবার করে ঘটনা প্রবাহের ধারাপাত শুনতে আসবেন না সেখানে দাবী রাখবে দক্ষ অভিনয় শৈলী আর কিছু থিয়েট্রিকাল এলিমেন্ট, যা ফিরতি পথে হবে দর্শকের পুঁজি।



---------শুভব্রত আচার্য্য


Tuesday, June 3, 2025

‘থিয়েটার স্কোপ ভলিউম ৩’ এর সূচনা

গত ৩১ মে ২০২৫ দমদম সবুজ প্র্যাকটিস স্টুডিওতে শুভ উদ্বোধন হয়ে গেল সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের চারমাস ব্যাপী নাট্যোৎসব 'থিয়েটার স্কোপ ভলিউম ' এর। এই নাট্যোৎসব শুরু হয় ২০২০ সালে প্রথম।

ভলিউম অনুষ্ঠিত হয় মাসের নাট্যোৎসব কলকাতা মুক্তাঙ্গন রঙ্গালয়ে এবং ভলিউম অনুষ্ঠিত হয় নাগেরবাজার থিয়েএ্যপেক্স- , মাস ব্যাপী নাট্যোৎসব হয় সেটি। এইবার দমদম শুরু হয়, প্রতি মাসের শেষ শনিবার রবিবার এই উৎসব হবে। মোট ১৬ টি নাটক অভিনয় হবে। নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্য সমালোচক শ্রী আশিস গোস্বামী এবং প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডিরেক্টর শ্রী পল্লব পাল নাট্য নির্দেশক, বিসমিল্লাহ খাঁ পুরষ্কারে পুরষ্কৃত শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। উক্ত দিন নাট্য নির্দেশক-অভিনেতা শ্রী শরণ্য দে, দীপ চক্রবর্তী, রাহুল বোস, অপূর্ব ঘোষ উপস্থিত ছিলেন এবং নাট্যোৎসব নিয়ে নিজেদের মতামত রাখেন।

নাটকের প্রয়োজনে বিভিন্ন ছোট ছোট স্পেস তৈরী হওয়া এবং থিয়েটারের মানুষদের সেখানে গিয়ে থিয়েটারকে উদযাপন করার কথা বলেন উদ্বোধক শ্রী আশিস গোস্বামী। সবুজের সাথে সম্পর্ক এমন নাট্যোৎসবের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী পল্লব পাল। সবুজ সাংস্কৃতিক কেন্দ্র তাদের বার্ষিক নাট্যোৎসবের পাশাপাশি এই নাট্যোৎসবটিও করে চলেছে ভবিষ্যতেও করবে এমন বার্তাই রাখেন শ্রী রাজেশ দেবনাথ। প্রথম পর্যায় সবুজ সাংস্কৃতিক কেন্দ্র, থিয়েমেকার্স, ইচ্ছেডানা এবং বোস ক্রিয়েটিভ এ্যান্ড পার্ফমিং আর্টস তাদের নাটক অভিনয় করেন। মে, জুন, জুলাই, আগষ্ট এই চার মাস শেষ শনিবার রবিবার নাটক অভিনয় হবে। কলকাতা তথা দমদমের নাট্যমোদীদের কাছে এটি আনন্দ সংবাদ। দর্শকপূর্ণ আবহাওয়া শুরু হলো 'থিয়েটার স্কোপ ভলিউম ৩’।

তারাদের কথা কী শুধুই মহাভারতের ধারাভাষ্য নাকি একটি Solo performance !

Gender নাকি sex ? এই দুটি শব্দের ছোঁয়াছুঁয়ি মেটাতে গিয়ে জবা শর্মার নির্দেশিত নাটক ‘ তারাদের কথা ’ কোথাও হয়তো নিজেরই বাঁধ...